করোনা কালীন ভাবনা

গত 18 দিন ধরে কোভিড পজেটিভ হয়ে আছি । এই 18 দিন অনেক অনেক অদ্ভুত চিন্তা মাথায় আসতেছে I চিন্তা যেমন কি কারনে পৃথিবীতে আসছি, কি করতেছি কি , করার কথা ছিল সবকিছুই কেমন তুচ্ছ লাগা শুরু করে ।
এত এত মানুষ আশেপাশে কিন্তু কেজে অতি আপনজন সেটা বুঝতে পারা , সেই বুঝতে পারার কিছু পার্সপেক্টিভ জীবনকে নতুন ভাবে ভাবতে শেখায় । মাঝে মাঝে মনে হয় কি করছি কি করা দরকার বড় অদ্ভুত এ জীবন হঠাৎ করে মাঝে মাঝে মনে হয় যদি সকালবেলা ঘুম থেকে আর না উঠি , আসলে কিছুই হবে না… কাছের কিছু মানুষ অতি আপনজন মা-বাবা ভাই বোন বউ বাচ্চা কিছুদিন কিছু সময় মন খারাপ করে বসে থাকবে তারপর সবকিছু আস্তে আস্তে আবার সেই নরমাল হয়ে যাবে ।

কত কত প্ল্যান এটা করবো এটা করবো ওটা করার পরে আরেকটা করব সবকিছুই যেন একটা চিকন সুতোর উপর , যেকোনো সময় সবকিছু হুড়মুড় করে ভেঙে পড়বে এই অসুস্থতা আমাকে অনেক কিছু নতুন ভাবে ভাবতে শিখিয়েছে বুঝতে শিখিয়েছে যে শরীর ভালো থাকাটা কত বড় একটা নেয়ামত ।

আর মা, মা যে কি জিনিস সেটা বুঝতে শিখিয়েছে নতুনভাবে। ছেলের যাই হোক, যত বিপদজনক ই হোক, এক মুহুর্ত দূরে থাকার, ভয় পাওয়ার কোন কিছু মায়ের মধ্যে থাকে না । পৃথিবীর সকল মা কে সালাম এবং শ্রদ্ধা ।

একটা জিনিস খুবই অদ্ভুত লাগে এই যে এত ক্ষণস্থায়ী জীবন এটা চিন্তা করার পরক্ষণেই আবার পার্থিব জীবনের কথা মনে পড়ে , আবার চিন্তা করা শুরু হয় কি করা দরকার কিভাবে নতুন কিছু অর্জন করা যায় কোন কিছু বেটার করা যায় আল্লাহতালা মানুষকে অদ্ভুত একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যে খুব সহজেই ভুলে যেতে পারে । সম্ভবত এ কারণেই মানুষ শত শত কষ্ট শত ব্যর্থতা শত দুঃখ কে পিছনে ফেলে সামনে এগিয়ে চলতে পারে, তানাহলে সবকিছু থেমে যেত সবাই পাগল হয়ে যেত, কিন্তু বাস্তবতা অন্যরকম , একটা কথা আছে ইংরেজিতে The show must go on. হ্যাঁ এই পৃথিবী এর কার্যক্রম চলছে চলতে থাকবে যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে , এটাই প্রকৃতির নিয়ম, এটা কেই মেনে নিতে হবে , এটাকেই মেনে নিতে হয়

Leave a comment